Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিল আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার দপ্তর সম্পাদক মাহফুজুর রহমানের পাঠানো এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশ অনুযায়ী, জাতীয় ছাত্রশক্তির পঞ্চম সাধারণ সভায় প্রথম কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের কাঠামোকে আরও সুসংহত করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে নেওয়াই এই সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

কাউন্সিল সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক, দক্ষিণাঞ্চল, মহির আলম। নোটিশে কাউন্সিলের স্থান, কর্মসূচি, অংশগ্রহণকারী বা সম্ভাব্য ফলাফল সম্পর্কে আর কোনো তথ্য দেওয়া হয়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।