Web Analytics

যুক্তরাষ্ট্রের আটক করা জাহাজে থাকা পাকিস্তানি ও ইরানি নাবিকদের দেশে ফেরানোর দাবি জানিয়েছে পাকিস্তান। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, জাহাজগুলো বর্তমানে সিঙ্গাপুরের জলসীমার কাছাকাছি অবস্থান করছে। তিনি সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের কাছে নাবিকদের ফেরাতে সহায়তা চেয়েছেন।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দার বলেন, তিনি এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে সমন্বয় করছেন। ইরানি নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তনে পাকিস্তান সহায়তা করতে প্রস্তুত বলেও তিনি জানান। ইসহাক দারের তথ্য অনুযায়ী, আটক জাহাজগুলোতে পাকিস্তানের ১১ জন এবং ইরানের ২০ জন নাবিক রয়েছেন।

আল জাজিরা সূত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আটক জাহাজে থাকা নাবিকদের মুক্তি ও দেশে ফেরাতে ইসলামাবাদ কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।