Web Analytics

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ভারি বৃষ্টি ও বজ্রঝড়ের মধ্যে মসজিদুল হারামে কাবা শরিফ ঘিরে মুসল্লিরা নামাজ আদায় অব্যাহত রেখেছেন। ১৪ সেপ্টেম্বর প্রকাশিত ভিডিও প্রতিবেদনে বৃষ্টিতে ভিজে তাঁদের নামাজ আদায়ের দৃশ্য দেখা গেছে। বৃষ্টির সময় মসজিদুল হারামের আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং প্রবল বর্ষণ শুরু হয়।

আবহাওয়ার অবনতির কারণে সৌদি কর্তৃপক্ষ বন্যার সতর্কতা জারি করেছে। স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের উপত্যকা এবং নিচু এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাসে মক্কাসহ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারি বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল। একই সঙ্গে শিলাবৃষ্টি, প্রবল বাতাস ও আকস্মিক বন্যার আশঙ্কার কথাও জানানো হয়। আল-জাজিরার ভিডিওতে বৃষ্টির মধ্যে মসজিদুল হারামের পরিবেশ এবং কাবা শরিফ ঘিরে মুসল্লিদের নামাজ আদায়ের দৃশ্য বিশেষভাবে ফুটে উঠেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।