Web Analytics

দক্ষিণ কোরিয়া হস্তক্ষেপ অব্যাহত রাখলে দেশটিকে ‘ভয়ংকর ও উদ্বেগজনক পরিস্থিতির’ মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে পিয়ংইয়ং সামরিক উপস্থিতিতে ঘেরা সীমান্তজুড়ে নতুন পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, দেশটির নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়ার সঙ্গে পুরো সীমান্ত এলাকায় সতর্কতার মাত্রা বাড়ানোর কথা বলেছেন। তিনি জানান, কয়েক দিনের মধ্যেই সীমান্তে দক্ষিণ কোরিয়াবিরোধী লাউডস্পিকার স্থাপনের প্রস্তুতি রাখা হবে।

কিম ইয়ো জং বলেন, সিউল হস্তক্ষেপ চালিয়ে গেলে গুরুতর পরিণতি ভোগ করবে। তবে দক্ষিণ কোরিয়ার কোন পদক্ষেপকে এই সর্বশেষ হুঁশিয়ারির কারণ হিসেবে দেখা হচ্ছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। ১৯৫০ থেকে ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধ শান্তিচুক্তির বদলে যুদ্ধবিরতিতে শেষ হয়েছিল, তাই দুই দেশের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক সমাপ্তি হয়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।