Web Analytics

শিখস ফর জাস্টিস নেতা গুরপতবন্ত সিং পান্নুনের করা দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের সাবেক প্রধান সামন্ত গোয়েলকে সমন জারি করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের মাধ্যমে তাদের কাছে আদালতের নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। মামলায় দোভাল ও গোয়েলকে বিবাদী করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা র-কে ব্যবহার করে পান্নুনকে হত্যার পরিকল্পনা করেছিলেন দোভাল। কথিত হত্যাচেষ্টার জন্য পান্নুন ক্ষতিপূরণও দাবি করেছেন। ভারত সরকার এর আগে পান্নুনকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে এবং খালিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত তার নেতৃত্বাধীন শিখস ফর জাস্টিসকে বেআইনি সংগঠন ঘোষণা করে।

পান্নুনকে হত্যার কথিত ষড়যন্ত্র নিয়ে মার্কিন বিচার বিভাগ পৃথক একটি ফৌজদারি মামলাও পরিচালনা করছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী, ভারতীয় নাগরিক নিখিল গুপ্তা ভাড়াটে খুনি নিয়োগের পরিকল্পনায় যুক্ত ছিলেন। অভিযোগপত্রে বিকাশ যাদবের নামও রয়েছে, যিনি সে সময় র-এর সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। গুপ্তা সব অভিযোগ স্বীকার করেছেন এবং চলতি মাসের শেষ দিকে তার সাজা ঘোষণা হওয়ার কথা রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।