Web Analytics

রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বুধবার চার দিনব্যাপী ‘টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬’ শুরু হয়েছে। সেমস-গ্লোবাল ইউএসএর আয়োজনে প্রদর্শনীটি ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এর আওতায় ২৫তম টেক্সটেক বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো, ২৬তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৬—সামার এডিশন এবং ৫৩তম ডাই+কেম বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো অনুষ্ঠিত হচ্ছে।

প্রদর্শনীতে গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের মেশিনারি, সুতা, কাপড়, ট্রিমস, অ্যাকসেসরিজ, ডাইস্টাফ, কেমিক্যালস, অটোমেশন ও স্মার্ট মেটেরিয়ালস প্রদর্শন করা হচ্ছে। আয়োজকদের তথ্যমতে, ৩৭টি দেশের ১ হাজার ৪৭৫টির বেশি কোম্পানি ২ হাজার ২৪৫টির বেশি বুথে অংশ নিচ্ছে এবং ১৬ হাজারের বেশি ব্যবসায়িক দর্শনার্থীর সমাগমের আশা করা হচ্ছে। মেহেরুন এন. ইসলাম বলেন, একই ছাদের নিচে ক্রেতা ও সরবরাহকারীদের সংযোগ ব্যবসায়িক যোগাযোগ ও অংশীদারত্বের সুযোগ বাড়াবে।

এবার টেকসই উৎপাদন, ট্রেসেবিলিটি, সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন ও তথ্যনির্ভর উৎপাদনে গুরুত্ব দেওয়া হয়েছে। হল বি-তে ডিজিটাল ট্রান্সফরমেশন জোনে এআই, ইআরপি, স্মার্ট ফ্যাক্টরি, আইওটি, ডেটা অ্যানালিটিকস, ক্লাউড ও সাইবারসিকিউরিটি সমাধান প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীর সঙ্গে পাঁচটি সেমিনারও অনুষ্ঠিত হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।