Web Analytics

ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন। তাঁর মা সন্ধ্যা রাণী ধর বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রামের হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে ক্যানসারে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

মায়ের সঙ্গে শেষবার দেখা করার সুযোগ দিতে পরিবার প্যারোলে মুক্তির আবেদন করেছিল। চিন্ময়ের ভাই অঞ্জন কুমার ধরের আবেদনের পর চট্টগ্রাম জেলা প্রশাসন আবেদন অনুমোদন করে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে প্যারোল মঞ্জুর করা হয়েছে। অঞ্জন কুমার ধর মায়ের মৃত্যুর তথ্যও নিশ্চিত করেন।

বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ প্যারোল অনুমোদনের চিঠি পায়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে তাঁকে কারাগার থেকে বের করে গাড়িতে তোলা হয় এবং পুলিশি নিরাপত্তায় হাটহাজারীর আশ্রমের উদ্দেশে পাঠানো হয়। তাঁর যাতায়াতের পথ ও শেষকৃত্যের অনুষ্ঠানস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।