Web Analytics

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি, সব কর্মকর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা, আনুগত্য ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। রোববার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। দায়িত্ব পালনের পাশাপাশি সেবার গুণগত মান সমুন্নত রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।

মহাপরিচালক বলেন, বাহিনীকে সুশৃঙ্খল রাখতে চেইন অব কমান্ড মেনে চলতে হবে এবং প্রতিটি সদস্যকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি অপারেশনাল কার্যক্রমে ফায়ারফাইটারদের আন্তরিকতার প্রশংসা করেন এবং পেশাদারত্ব বজায় রেখে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বক্তব্যের শুরুতে তিনি সাবেক মহাপরিচালক, কর্মকর্তা ও অপারেশনাল কাজে আত্মদানকারী সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

নিজের কর্মজীবনের জ্ঞান, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজে লাগানোর আশাবাদ জানান জুনাইদ। তিনি অপারেশনাল কার্যক্রম ও সার্বিক মানোন্নয়নে নিজের পরিকল্পনা তুলে ধরেন। সরাসরি ও অনলাইনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মতামত ও প্রশ্ন শোনার পর যৌক্তিক আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির আশাবাদও ব্যক্ত করেন তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।