Web Analytics

কোম্পানি নিবন্ধন পুরোপুরি অনলাইনে আনতে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের জন্য ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম বা ইবিআরএস চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভায় এ ব্যবস্থার অগ্রগতি তুলে ধরা হয়। প্রাথমিক পর্যায়ে দ্রুত কর্মকর্তা যাচাইয়ের পর কয়েক ঘণ্টার মধ্যে নতুন কোম্পানির নিবন্ধন শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নিবন্ধনের জন্য গ্রাহককে আর আরজেএসসি কার্যালয়ে যেতে হবে না; ঘরে বসেই স্বল্প সময়ে কাজ শেষ করা যাবে। নতুন ব্যবস্থায় যেকোনো সময় অনলাইনে আবেদন করা যাবে এবং জাতীয় পরিচয়পত্র, ই-টিন ও মোবাইল নম্বর রিয়েল-টাইমে প্রাক-যাচাই হবে। এতে ভুল বা অসংগত তথ্য দ্রুত শনাক্ত এবং জালিয়াতি প্রতিরোধের সুযোগ থাকবে।

উদ্যোক্তাদের জন্য মডেল, কাস্টমাইজড ও পূর্বানুমোদিত এমওএ-এওএ বিকল্প রাখা হচ্ছে। বুয়েটের সিএসই বিভাগ কারিগরি পরামর্শ দিচ্ছে এবং নিবন্ধন মডিউলের ইউএটি সম্পন্ন হয়েছে। ইসি, বিটিআরসি ও বিডিসিসিএলের সঙ্গে সংযোগের কাজ শেষ পর্যায়ে। ডাইনামিক সলিউশন লিমিটেডের ১৫ জানুয়ারি ২০২৭-এর মধ্যে চূড়ান্ত রূপান্তর ও হস্তান্তর শেষ করার কথা।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।