Web Analytics

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় প্রামাণ্যচিত্র প্রদর্শনীর ক্যারাভান উদ্বোধন করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। বুধবার সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংগঠনের আমির ও সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। মাসব্যাপী এই প্রদর্শনী রাজধানীর বিভিন্ন স্থানে চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বুলবুল বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পথ বিএনপিকেই খুঁজে বের করতে হবে। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় আসার পাঁচ মাস পরও সরকার জুলাই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। তিনি আরও বলেন, গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি জাতির সঙ্গে তামাশা করছে এবং শেষ পর্যন্ত সেই রায় বাস্তবায়নের দায়িত্বও বিএনপিকেই নিতে হবে।

বুলবুল অভিযোগ করেন, সরকার জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ না গঠন করে সংবিধান সংশোধন কমিটি করেছে। তিনি গণভোটে প্রায় ৭০ শতাংশ জনগণের রায় বাস্তবায়নের দাবি জানান এবং শিক্ষামন্ত্রীর ভুল সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়ে দায়ীদের বিচারের আহ্বান জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।