Web Analytics

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, প্রবীণ নাগরিকদের সুরক্ষা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে আইন ও নীতিমালার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। সোমবার রাজধানীর মোহাম্মদপুরের ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত কনসালটেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভার আয়োজন করে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।

মন্ত্রী বলেন, বয়সজনিত কারণে প্রবীণরা অনেক সময় শিশুদের থেকেও বেশি অসহায় হয়ে পড়েন। তাই তাদের কল্যাণে রাষ্ট্রের পাশাপাশি পরিবার ও সমাজকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি উল্লেখ করেন, প্রবীণদের প্রতি অবহেলা ও নির্যাতন কেবল আইন প্রয়োগের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব নয়; এজন্য সামাজিক ও নৈতিক মূল্যবোধের বিকাশ জরুরি।

তিনি আরও জানান, সরকার প্রবীণদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যার মধ্যে রয়েছে ৬৫ বছর বা তদূর্ধ্ব নাগরিকদের জন্য রেল ভ্রমণ বিনামূল্যে করা, মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড় এবং ৯০ বছর বা তদূর্ধ্ব প্রবীণদের ভাতা এক হাজার টাকায় বৃদ্ধি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।