Web Analytics

রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ থানা পুলিশ। লালবাগ থানা সূত্র অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার, ৯ নভেম্বর রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. দিপু (৪০) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সর্বশেষ কমিটির সভাপতি। অন্যজন মো. ফারুক (৪৮), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ নম্বর ওয়ার্ড বাজার ইউনিটের সাবেক সহসভাপতি ছিলেন।

থানা সূত্রে জানা গেছে, ফারুক পলাতক সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহিদের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত। গ্রেপ্তার হওয়া দুই নেতার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।