কুমিল্লার দাউদকান্দিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের গ্রাহক, বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দাউদকান্দি পৌরসভা বাজারের আহম্মাদীয়া প্লাজার সামনে ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে এ কর্মসূচি হয়, যেখানে স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
অংশগ্রহণকারীরা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকের স্থিতিশীলতা বজায় রাখা এবং বিভিন্ন দাবি আদায়ে ঐক্য প্রকাশ করেন। তারা বলেন, দেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং গ্রাহকের আস্থা, ব্যবসায়ীদের স্বার্থ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। বক্তারা ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক বিশ্বাস অটুট রাখার আহ্বান জানান এবং অনিয়ম, দুর্নীতি ও স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাবমুক্ত রাখার দাবি তোলেন।
বক্তব্য দেন বিল্লাল মিয়াজী, রেজাউল হক সরকার, আবু বকর সিদ্দিক ও ইসমাঈল হোসেন তালুকদার। কর্মসূচি পরিচালনা করেন নাসির উদ্দিন আহমেদ। ব্যবসায়ী নেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।