Web Analytics

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ইয়েমেনের হুথিদের হামলার পর যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট রোববার, ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায় বিমান।

বিমান জানিয়েছে, স্থগিত ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি পরে গণমাধ্যম এবং যাত্রীদের জানানো হবে। জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

বাড়তি যাত্রীর চাপ সামলাতে মদিনা রুটে বোয়িং ৭৮৭-এর বদলে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ চালু করা হয়েছে। এতে প্রতি ফ্লাইটে অতিরিক্ত ১৪৮টি আসন বেড়েছে। পাশাপাশি জেদ্দা রুটে নতুন করে আরও তিনটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।