Web Analytics

বিশ্বের মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে ইসরাইল। শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলসহ বিশ্বজুড়ে মুসলিমদের ঈদ মোবারক জানায়। পোস্টে ইংরেজি ও আরবিতে লেখা একটি শুভেচ্ছা কার্ড প্রকাশ করা হয় এবং শান্তি, আনন্দ ও উজ্জ্বল ভবিষ্যতের আশা ব্যক্ত করা হয়।

এছাড়া ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ঈদ উপলক্ষে এক বার্তা দিয়েছেন। তিনি উল্লেখ করেন, এ বছর ঈদুল ফিতর এমন এক জটিল ও সংবেদনশীল সময়ে এসেছে, যখন ইসরাইল রাষ্ট্র ও অঞ্চলের মানুষের জন্য একটি উন্নত ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টা চলছে। হারজগ সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার প্রতি দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তার বার্তায় তিনি শান্তি ও সমৃদ্ধির সুদিনের প্রত্যাশা ব্যক্ত করে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।