Web Analytics

মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো রস হ্যারিসন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলার ফলে ইরানের সঙ্গে আগের পারমাণবিক আলোচনার ভিত্তি আর প্রাসঙ্গিক নেই। তিনি জানান, অতীতে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার মূল ভিত্তি ছিল পারস্পরিক স্বার্থ—যেখানে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে রাখতে চাইত, আর ইরান চাইত নিরাপত্তা নিশ্চয়তা ও অর্থনৈতিক সুবিধা। কিন্তু চলমান যুদ্ধ সেই ভারসাম্য নষ্ট করেছে।

আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে হ্যারিসন বলেন, হামলার পর ইরানের অবস্থান বদলে গেছে এবং আগের জেনেভা আলোচনার ভিত্তিতে চুক্তিতে পৌঁছানো এখন আর যুক্তিযুক্ত নয়। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করেছে। গত ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা চলাকালে যৌথ বিমান হামলার মাধ্যমে বর্তমান যুদ্ধের সূচনা হয়।

হ্যারিসন উল্লেখ করেন, লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড ইরানের অবস্থানকে আরও কঠোর করে তোলে, যা আগেও দেখা গেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।