Web Analytics

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা চলছে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই বৈঠক শেষে নৈশভোজের বিরতি দেওয়া হয়েছে এবং পরে আলোচনা পুনরায় শুরু হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আলোচনাটি ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

প্রথমে ধারণা করা হয়েছিল, দুই দেশের প্রতিনিধিরা পরোক্ষভাবে আলোচনায় অংশ নেবেন। তবে পাকিস্তানি কর্মকর্তাদের উপস্থিতিতে সরাসরি আলোচনা শুরু হওয়াকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ইরানের সূত্র অনুযায়ী, দেশটির জব্দ করা সম্পদ ফেরত দেওয়া নিয়ে কিছু পরিবর্তন হয়েছে।

আল–জাজিরা জানিয়েছে, এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তথ্য যাচাই করা কঠিন। আলোচনার অগ্রগতি সম্পর্কে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।