কে এম নাজমুল হককে চুক্তিভিত্তিকভাবে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপে যোগদানের তারিখ থেকে দায়িত্ব পালন করবেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, কে এম নাজমুল হককে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। তার মেয়াদ প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত বা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে, যেটি আগে ঘটে, ততদিন বহাল থাকবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।