Web Analytics

বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা) ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে মধ্যম সারির জীবাশ্ম জ্বালানিচালিত রিকন্ডিশন্ড গাড়ির ওপর আরোপিত অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি জানিয়েছে। শনিবার ঢাকার ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বারভিডা সভাপতি আবদুল হক বলেন, কর বৃদ্ধি হলে এসব গাড়ির দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাবে এবং ব্যবসায়ীদের বিনিয়োগ ঝুঁকিতে পড়বে।

বারভিডা জানায়, প্রস্তাবিত বাজেটে নতুন সিসি স্ল্যাব নির্ধারণের ফলে জনপ্রিয় ও জ্বালানি সাশ্রয়ী গাড়ির করভার ১৩২.৩৬ শতাংশ থেকে বেড়ে ১৫৯.৮০ শতাংশ হয়েছে। এতে একটি রিকন্ডিশন্ড টয়োটা প্রিমিওর দাম প্রায় ৩ লাখ টাকা এবং টয়োটা এক্সিওর দাম আড়াই লাখ টাকা পর্যন্ত বাড়তে পারে। সংগঠনটি আরও জানায়, বৈদ্যুতিক গাড়ির জন্য সরকার শুল্ক সুবিধা দিলেও চার্জিং অবকাঠামো এখনো পর্যাপ্ত নয়। তাই নতুন ও রিকন্ডিশন্ড প্লাগ-ইন হাইব্রিড গাড়ির জন্য সমান শুল্ক সুবিধা এবং জ্বালানি সাশ্রয়ী হাইব্রিড গাড়ির জন্য নীতিগত সহায়তা চাওয়া হয়েছে।

বারভিডা জানায়, রিকন্ডিশন্ড গাড়ি খাতে প্রায় ২০ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে, বছরে প্রায় ৬ হাজার কোটি টাকা রাজস্ব আসে এবং কয়েক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।