Web Analytics

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি টিকটকে ‘এক নম্বর’ ব্যক্তি। তিনি বলেন, নতুন প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী তিনিই সবচেয়ে জনপ্রিয়। বক্তব্যের সময় তিনি মজা করে টিকটককে ‘টিক ট্যাক’ বলেও উল্লেখ করেন। তবে আগের দিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যচিত্রে এমন দাবি করা হয়নি। সেখানে ট্রাম্পকে কেবল টিকটকের ‘সবচেয়ে বেশি অনুসরণ করা ও দেখা বিশ্বনেতা’ হিসেবে দেখানো হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের পক্ষে দেখানো ৪২৫ বিলিয়ন ভিউ মূলত ট্রাম্প-সম্পর্কিত সব ধরনের ভিডিওর মোট দর্শকসংখ্যা, যা জনপ্রিয়তার সরাসরি সূচক নয়। অনুসারীর সংখ্যায়ও ট্রাম্প টেইলর সুইফটের চেয়ে অনেক পিছিয়ে—ট্রাম্পের প্রায় ১ কোটি ৬৭ লাখ, আর সুইফটের ৩ কোটি ৩৫ লাখ। টিকটকের শীর্ষ নির্মাতাদের মধ্যে রয়েছেন খাবি লেইম, চার্লি ডিঅ্যামিলিও ও মি.বিস্ট।

সংবাদ সম্মেলনে ট্রাম্প টিকটকের চীনা মালিকানা ও নিরাপত্তা ঝুঁকি নিয়েও কথা বলেন। প্রকাশিত তথ্য অনুযায়ী, তিনি বিশ্বনেতাদের মধ্যে জনপ্রিয় হলেও টিকটকের সব ব্যবহারকারীর মধ্যে ‘এক নম্বর’ নন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।