Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেবেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এ তথ্য জানান। অধিবেশনে যোগ দিতে তিনি সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন এবং ২২ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন।

বর্তমান সরকারের জন্য জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে এটি প্রথম অংশগ্রহণ বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে সাধারণ পরিষদে ভাষণ দেবেন তারেক রহমান; এর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া সেখানে ভাষণ দিয়েছেন। এ অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সভাপতির দায়িত্ব পালন করছেন।

সফরে প্রধানমন্ত্রী মানবিক সংস্থার প্রতিনিধি, বিভিন্ন দেশের নেতা, জাতিসংঘ কর্মকর্তা এবং ওয়াল স্ট্রিট ও মেটাসহ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তিনি জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর, লস অ্যান্ড ড্যামেজ, জলবায়ু ন্যায়বিচার ও রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। রোহিঙ্গা প্রত্যাবাসন এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যবিষয়ক দুটি সাইড ইভেন্টেও অংশ নেওয়ার কথা রয়েছে। ২৫ সেপ্টেম্বর রাতে তার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।