Web Analytics

ঢাকায় ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপের পঞ্চম দফা স্থগিত করা হয়েছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের এই বৈঠকে বিভিন্ন দ্বিপক্ষীয় কনস্যুলার বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সংলাপ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ শুরুতে অক্টোবরের শেষ দিকে তারিখ চূড়ান্ত করার প্রস্তাব দিলেও দুর্গাপূজার কারণে ভারত নভেম্বর বেছে নেয়। ভারত ১৭-১৮ নভেম্বর সংলাপের প্রস্তাব দেয় এবং ঢাকা তাতে সম্মত হয়েছিল। আলোচ্যসূচিতে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতা ছিল। ২০১৭ সালে শুরু হওয়া এ প্রক্রিয়ায় চার দফা সংলাপ হয়েছে; সর্বশেষটি ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।