Web Analytics

রাশিয়ার ওরেনবার্গ অঞ্চলে সোমবার (২ ফেব্রুয়ারি) একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি অফ সিভিল এভিয়েশন ওরস্ক শহরের কাছে ডায়মন্ড ডিএ মডেলের বিমান দিয়ে প্রশিক্ষণ পরিচালনা করছিল। দুর্ঘটনায় একজন প্রশিক্ষক ও দুই ক্যাডেট নিহত হন।

বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনাটি ওরস্কের ঝানাতালাপ গ্রামে ঘটে। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছালে কোনো আগুন দেখা যায়নি, তবে বিমানের তিন আরোহীই ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে মন্ত্রণালয় কোনো তথ্য দেয়নি।

ওরেনবার্গের গভর্নর ও আঞ্চলিক সরকারের প্রেস সার্ভিস জানিয়েছে, নিহতদের পরিবারের প্রতি আঞ্চলিক কর্তৃপক্ষ সহায়তা প্রদান করবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।