Web Analytics

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দি এলাকায় মানসিক ভারসাম্যহীন এক যুবককে লাঠি দিয়ে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ঘটনাটি ঘটে। পরদিন শনিবার সন্ধ্যায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক নজরে আসে। গুরুতর আহত লিটনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লিটন ওই এলাকার আলী হোসেনের ছেলে এবং স্থানীয়ভাবে ‘লিটন পাগলা’ নামে পরিচিত। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মানুষের কাছ থেকে চেয়ে খাবার নিয়ে তিনি জীবনযাপন করেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মারধরে তার এক হাত ও দুই পা ভেঙে গেছে। অভিযুক্ত সুমন একই এলাকার মোস্তফা মিয়ার ছেলে।

সুমনের দাবি, লিটন তার মায়ের কাছে ভাত চাইতে গিয়ে খারাপ আচরণ করেছিলেন; এর জেরেই তিনি লাঠি নিয়ে হামলা করেন। ভিডিওতে লিটনকে মাটিতে ফেলে বড় লাঠি দিয়ে এলোপাতাড়ি মারতে দেখা যায়। স্থানীয়রা বলেন, চিৎকার শুনে লোকজন জড়ো হলেও সুমনের ভয়ে কেউ এগিয়ে আসেনি। ভিডিও ছড়ানোর পর অনেকে সুমনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।