Web Analytics

রাজধানী ঢাকায় বিএনপির এক নেতা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। রোববার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কলাবাগান থানাধীন বসুন্ধরা শপিং মলের বিপরীতে জুতার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান (৫৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কমফোর্ট হাসপাতালে নিয়ে যান, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত শফিকুর রহমান জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন এবং গুলি তার বাম হাতের তালুতে বিদ্ধ হয়েছে। কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।

জানা গেছে, শফিকুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সিদলাই এলাকায় এবং তার বাবার নাম মফিদুল ইসলাম।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।