Web Analytics

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (ইউএসএআরপ্যাক)-এর যৌথ উদ্যোগে ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৬’ শীর্ষক সামরিক মহড়া সিলেটের জালালাবাদ সেনানিবাসে প্যারা কমান্ডো ব্রিগেডে শুরু হয়েছে। রোববার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। ১৩ দিনব্যাপী এই মহড়া আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে এবং এটি প্যারা কমান্ডো ব্রিগেডের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা জানান, এই প্রশিক্ষণ উভয় দেশের সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক বোঝাপড়া জোরদার এবং দীর্ঘদিনের সামরিক অংশীদারিত্বকে আরও গভীর করবে। মার্কিন রাষ্ট্রদূত একে দুই দেশের কৌশলগত সহযোগিতার ভিত্তি হিসেবে উল্লেখ করেন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উন্মুক্ত ও নিরাপদ পরিবেশ গঠনের প্রতীক হিসেবে বর্ণনা করেন। লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, এটি দ্বিপাক্ষিক সামরিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

এই মহড়ায় যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ও ওরেগন ন্যাশনাল গার্ডের ৯১ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৯৩ জন সদস্য অংশ নিচ্ছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।