Web Analytics

দেশের পোশাকশ্রমিকদের জন্য মাসে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে দ্বিতীয় বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, পোশাকশিল্পের মালিকদের চার কার্যদিবসের মধ্যে তাদের বেতন কাঠামোর লিখিত সুপারিশ জমা দিতে বলা হয়েছে। ডিসেম্বরের মধ্যে মজুরি চূড়ান্ত করে তা জানুয়ারি ২০২৭-এর বেতনের সঙ্গে যোগ করার লক্ষ্য রয়েছে।

শ্রমিকপক্ষ লিখিত প্রস্তাব দিলেও শিল্পাঞ্চলের বিদ্যমান পরিস্থিতির কারণে মালিকপক্ষ পূর্ণাঙ্গ সুপারিশ তৈরিতে অতিরিক্ত সাত দিন সময় চেয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বোর্ড চার কার্যদিবস সময় বেঁধে দেয়। আগামী বৈঠকের মধ্যে মালিকপক্ষ প্রস্তাব জমা না দিলে বোর্ড নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এগোবে বলে চেয়ারম্যান জানান। বোর্ড একাধিক পোশাক কারখানা সরাসরি পরিদর্শনের সিদ্ধান্তও নিয়েছে।

শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, চার সদস্যের পরিবারের পুষ্টি, চিকিৎসা, আবাসন ও শিক্ষা ব্যয়ের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা বিবেচনায় সর্বনিম্ন চার নম্বর গ্রেডে ৩২ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। অন্যান্য গ্রেডে ৩৮ হাজার, ৪৩ হাজার ও ৪৮ হাজার টাকা এবং শিক্ষানবিসদের জন্য ৩০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। সরকার ১ নভেম্বর ছয় সদস্যের বোর্ড গঠন করে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।