Web Analytics

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, আফগানিস্তান যদি শান্তির বিশ্বাসযোগ্য আশ্বাস দিতে ব্যর্থ হয়, তবে ইসলামাবাদ আবারও হামলা চালাতে প্রস্তুত। বুধবার ফ্রান্স-২৪কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কয়েকটি মিত্র দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি। গত বছরের অক্টোবরে আফগান সীমান্ত থেকে পাকিস্তানের একটি চৌকিতে বিনা উসকানিতে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে সংঘর্ষ ঘটে।

আসিফ অভিযোগ করেন, আফগান তালেবান একাধিক আলোচনার পরও সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, ভারত, কাবুল ও জঙ্গি সংগঠনগুলো একই অবস্থানে রয়েছে এবং নয়াদিল্লি পাকিস্তানের বিরুদ্ধে ‘প্রক্সি যুদ্ধ’ শুরু করেছে। আসিফ জানান, ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান যুদ্ধের পর থেকে দুই দেশের মধ্যে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ নেই।

তিনি ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, ফিলিস্তিনিদের জন্য স্বাধীন আবাসভূমি নিশ্চিত হলে তবেই এমন পদক্ষেপ বিবেচনা করা যেতে পারে। অনুকূল পরিস্থিতিতে পাকিস্তান ট্রাম্পের আন্তর্জাতিক শান্তি বাহিনীতে অবদান রাখতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।