Web Analytics

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হতে পারে। বুধবার রাজধানীর একটি হোটেলে উইটনেস ফাউন্ডেশন আয়োজিত অভিবাসন সংলাপ শেষে সাংবাদিকদের তিনি বলেন, মেডিকেল পরীক্ষা শুরুর দু-চার দিনের মধ্যেই কর্মীরা যেতে পারবেন। ১ নভেম্বর বা নভেম্বরের প্রথম সপ্তাহেই ফ্লাইট শুরু হতে পারে।

তিনি জানান, মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে মেডিকেল পরীক্ষাকেন্দ্রের তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মালয়েশিয়ার কর্তৃপক্ষও তাদের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করবে। মেডিকেল পরীক্ষা নিয়ে আলোচনা হয়েছে এবং মালয়েশিয়া ৩১ অক্টোবরের মধ্যে চূড়ান্ত তালিকা ঘোষণা করবে বলে জানিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, মেডিকেল পরীক্ষার খরচ নির্ধারণে বুধবার আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এবং মালয়েশিয়ায় যেতে মোট ব্যয়ও নির্ধারিত হবে। তিনি আশা প্রকাশ করেন, নভেম্বরে সব প্রক্রিয়া চালু হবে। সরকারি সংস্থা বোয়েসেলের মাধ্যমে যেতে একজন কর্মীর আনুমানিক ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা খরচ হতে পারে। বেসরকারি ব্যবস্থাপনার ব্যয়ও হিসাব ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।