সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। রোববার দুপুরে বিরোধীদলীয় নেতার মিন্টু রোডের বাসভবনে ১১ দলের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনসহ দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
নাহিদ ইসলাম বিএনপির অতীত রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ক্ষমতার পালাবদলের সময় বিভিন্ন সময়ে নিজেদের হাতে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছে বিএনপি এবং এর ফলে এই সংকট তৈরি হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দল ঐক্যবদ্ধভাবে অংশ নেবে এবং তাদের একজন অভিন্ন প্রার্থী থাকবেন।
১১ দলের অভিন্ন প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে। নাহিদ ইসলাম বলেন, ১১ দল প্রথম অধিবেশনের প্রথম দিন থেকেই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদ থেকে সরিয়ে জুলাই সনদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবি জানিয়েছিল। তাঁকে আরও ছয় মাস পদে রাখার সিদ্ধান্ত এবং কোনো বিচার ছাড়া ‘ফ্রি এক্সিট’ দেওয়ার চেষ্টার অভিযোগ নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।