Web Analytics

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী কেনার ই-টেন্ডার হ্যাক হওয়ার অভিযোগ উঠেছে। এতে সাধারণ ঠিকাদাররা দরপত্র প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। টেন্ডার না হওয়ায় হাসপাতালে ওষুধসংকট দেখা দিয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ ও সেবা নিতে আসা রোগীরা বিপাকে পড়েছেন। বিষয়টি রোববার জানাজানি হলে প্রশাসন নড়েচড়ে বসে।

সিভিল সার্জন কার্যালয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দফার ই-টেন্ডার গত ১৫ সেপ্টেম্বর আহ্বান করা হয়। অনলাইনে দরপত্র আহ্বানের পরপরই ওয়েবসাইট হ্যাকের অভিযোগ ওঠে। আগের টেন্ডার বাতিল করে ১০ অক্টোবর দ্বিতীয় দফায় ই-টেন্ডার আহ্বান করা হলেও সেটিও একইভাবে হ্যাক হওয়ার অভিযোগ রয়েছে।

একটি দায়িত্বশীল সূত্র প্রভাবশালী একটি সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ করলেও এ ঘটনায় কোনো জিডি বা আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. খলিলুজ্জামান বলেন, হ্যাকের বিষয়ে তিনি অবহিত, তবে কারা করেছে তা জানেন না। আরএমও ডা. অখিল সরকার একে কারিগরি ত্রুটি বলে উল্লেখ করে সম্ভাব্য ওষুধসংকট এড়াতে দ্রুত টেন্ডার শেষ করার তাগিদ দেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।