Web Analytics

বিশ্বকাপের আংশিক স্বত্ব বিক্রির প্রস্তাব, যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড প্রত্যাহার এবং ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেওয়াসহ নানা বিতর্কিত সিদ্ধান্তের ব্যাখ্যা চেয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ৪২টি প্রশ্ন পাঠিয়েছে উয়েফা। এসব প্রশ্নের লিখিত উত্তর দেওয়ার সময়সীমা আগামী ২ নভেম্বর পর্যন্ত।

গত ১৯ অক্টোবর উয়েফার মহাসচিব থিওডোর থিওডোরিডিস ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রোমকে আট পৃষ্ঠার চিঠি পাঠান। ইএসপিএনের হাতে আসা চিঠিতে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্প এবং ফিফার সাম্প্রতিক শাসনব্যবস্থা ও একতরফা সিদ্ধান্ত গ্রহণ নিয়ে গুরুতর উদ্বেগ জানানো হয়।

উয়েফার ভাষ্য, ফিফা কাউন্সিলে ইনফান্তিনোর মৌখিক ক্ষমা প্রার্থনা ও ব্যাখ্যা সন্তোষজনক ছিল না। নিয়ম ও কাউন্সিল সদস্যদের কীভাবে পাশ কাটানো হয়েছে এবং সহায়ক নথি কীভাবে গোপন রাখা হয়েছে, তার লিখিত জবাব দুই সপ্তাহের মধ্যে চাওয়া হয়েছে। ২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফা কংগ্রেস ও সভাপতি নির্বাচন হওয়ার কথা রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।