Web Analytics

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক একজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শনিবার বিকেলে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, তদন্তে গুরুত্বপূর্ণ কিছু ক্লু পাওয়া গেছে এবং একাধিক দল মাঠে কাজ করছে।

অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার জানান, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে সে সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যাওয়ার কথা বলে বের হয়। পরে বাসায় না ফেরায় পরিবার থানায় সাধারণ ডায়েরি করে।

শনিবার দুপুরে প্রযুক্তি ও তল্লাশির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন সালমানপুর এলাকার দক্ষিণ মোড়ে লালমাই পাহাড়ের পাদদেশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সঙ্গে থাকা আইফোনটি পাওয়া যায়নি। শিক্ষক ও স্থানীয়রা ছিনতাই বা চুরির উদ্দেশ্যে হত্যার ধারণা করলেও পুলিশ বলেছে, হেফাজতে থাকা ব্যক্তি নির্দোষ বা অপরাধী—দুই-ই হতে পারে; তদন্ত শেষে সত্য জানা যাবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।