Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম তিনটি কেন্দ্রে মোট ৯টি ভোট পেয়েছেন। বেসরকারি ফলাফলে দেখা যায়, মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে তিনি ৭ ভোট, কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শূন্য ভোট এবং শান্তিবাগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ ভোট পান। বৃহস্পতিবার সন্ধ্যায় এই তিনটি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ চলে। দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। ভোট চলাকালে অসুস্থ হয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং কিছু রাজনৈতিক দল অভিযোগ করেছে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, দুপুর ২টা পর্যন্ত ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টিতে ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।