Web Analytics

ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকির মুখে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নিজের বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে ঘাঁটিটির অবস্থান বা তিনি কখন সেখানে গেছেন, তা উল্লেখ করা হয়নি।

মার্কিন কর্মকর্তারা মনে করছেন, বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের পরিকল্পিত হামলার হুমকি আরও অগ্রসর পর্যায়ে পৌঁছেছে। বেসেন্টকে ঘিরে পাওয়া গোয়েন্দা তথ্যও এই মূল্যায়নের অন্যতম ভিত্তি বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে তার বিরুদ্ধে আসা হুমকির প্রকৃত মাত্রা বা নির্দিষ্ট ভয়াবহতা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

গত আগস্ট থেকে ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ সৃষ্টির অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বেসেন্ট। নিষেধাজ্ঞা জোরদার এবং বাণিজ্যপথে বিধিনিষেধ আরোপ করে তেহরানকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করাই এ অভিযানের লক্ষ্য। অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ইরানি শাসকগোষ্ঠীর হুমকিতে বেসেন্ট দমে যাবেন না।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।