Web Analytics

চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদীর নেভিগেশন চ্যানেলে আটকে পড়া কনটেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাসকে রাতভর অভিযানে উদ্ধার করা হয়েছে। সোমবার সাতটি টাগবোটের সমন্বিত অভিযানে জাহাজটিকে নিরাপদে বন্দরের বহির্নোঙরের বি অ্যাংকরেজে নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম উদ্ধারকাজ সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বন্দর সূত্র অনুযায়ী, ২০১৭ সালে নির্মিত মাল্টার পতাকাবাহী ১৭০ মিটার দীর্ঘ জাহাজটি সোমবার দুপুর ২টার দিকে কর্ণফুলী চ্যানেলে প্রবেশের সময় যান্ত্রিক ত্রুটিতে আটকা পড়ে। স্টিয়ারিং বিকল হওয়ায় জাহাজটি ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে নদীর মোহনাসংলগ্ন রিটেইনিং ওয়ালে আছড়ে পড়ে। চীনের শিকৌ বন্দর থেকে আসা জাহাজটির ড্রাফট ছিল ৯ দশমিক ৫০ মিটার।

জাহাজটিতে ১ হাজার ২৮২ টিইইউএস কনটেইনার এবং মাস্টারসহ ২৪ জন নাবিক ছিলেন। স্থানীয় এজেন্ট ছিল এপিএল (বাংলাদেশ)। দুর্ঘটনার পর বন্দর কর্তৃপক্ষের নেতৃত্বে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু হয়। বন্দরের চারটি, নৌবাহিনীর একটি, কোস্ট গার্ডের একটি এবং টানেলের একটি টাগবোট অভিযানে অংশ নেয়। কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি নিরাপদে নোঙর করার পর বন্দরের কার্যক্রম ও নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।