Web Analytics

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, বিমানের দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসের মধ্যে সমাধান করা সম্ভব নয়। তিনি জানান, বিমানের জটিলতা দূর করে প্রতিষ্ঠানটিকে সুনামের স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। শনিবার সকালে মানিকগঞ্জ শহরের হরিজন পল্লিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোই তার প্রধান লক্ষ্য এবং বিমানবন্দরের অবস্থা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। তিনি অভিযোগ করেন, কিছু মহল মন্ত্রণালয়ের সুনাম নষ্টের চেষ্টা করছে। আফরোজা খানম রিতা হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সমস্যার সমাধান ও তাদের সন্তানদের চাকরির সুযোগ নিশ্চিত করার আশ্বাস দেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় হাজারো মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।