Web Analytics

ককরোচ জনতা পার্টি বা সিজেপি দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি চাইতে সোমবার পার্লামেন্ট স্ট্রিট থানায় যাওয়ার ঘোষণা দিয়েছে। রোববার রাতে সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে দলের যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কা জানান, তিনি সৌরভ দাস ও রত্না সিংকে নিয়ে থানায় যাবেন। তাঁদের সঙ্গে সিজেপির অন্য নেতারাও থাকবেন বলে তিনি উল্লেখ করেন।

ভোট প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে এসআইআর প্রক্রিয়া স্থগিত এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি ডেকেছিল সিজেপি। ওই কর্মসূচির আগে দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন রাজ্য থেকে আন্দোলনকারীদের দিল্লিতে আসা ঠেকাতে দিল্লিমুখী ২৪০টি ট্রেন বাতিল করা হয় এবং ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়। শনিবার পুলিশ আন্দোলনকারীদের যন্তর মন্তরের কাছে যেতে দেয়নি। যেখানে জমায়েতের চেষ্টা হয়েছে, সেখানেই পুলিশি ধরপাকড় চলেছে। অনুমতি না মিললে আবার বিক্ষোভ কর্মসূচি ডাকা হবে বলে জানিয়েছেন আশুতোষ।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।