Web Analytics

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও খামিস মুশাইত শহর লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি। সংস্থাটি বলেছে, সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তারা দেশটির পাশে রয়েছে।

জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই এক বিবৃতিতে সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানান। তিনি বলেন, নিজেদের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার অধিকার সৌদি আরবের রয়েছে।

হুথিদের এসব কর্মকাণ্ডের জন্য জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন আল-বুদাইউই। এর আগে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হুথিদের ছোড়া কয়েকটি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে। ওই হামলাগুলোর লক্ষ্য ছিল রিয়াদ অঞ্চল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।