Web Analytics

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করা হবে এবং এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই বর্তমানে চলছে। রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উন্নয়ন ও পদুয়াবাজার এলাকার যানজট নিরসনে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিদ্যমান ওভারপাস সম্প্রসারণের জন্য নকশা প্রণয়ন সম্পন্ন হয়েছে এবং দ্রুত কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ের মধ্যে তিনটি নতুন আন্ডারপাস নির্মাণের পাশাপাশি ইউলুপ এলাকার অধীনে আরও দুটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে, ফলে মোট পাঁচটি আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সরকার পূর্ববর্তী প্রকল্পের প্রয়োজনীয় সংশোধন করে সমন্বিতভাবে কাজ করছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা ইতোমধ্যে সরেজমিন পরিদর্শন করেছেন এবং শিগগিরই দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।