Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসুর পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকরের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চার দিনের চূড়ান্ত আল্টিমেটাম দিয়েছে রাবি সংস্কার আন্দোলন। বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা লিখিত বক্তব্যে এই দাবি জানান।

জান্নাতুল ফেরদৌস বলেন, রাকসু নির্বাচন ও সিনেট কার্যকরের দাবিতে গত ৪ নভেম্বর উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। সেখানে ১০ নভেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের সময়সীমা বেঁধে দেওয়া হয়। তবে নির্ধারিত সময় পার হলেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে তিনি অভিযোগ করেন। নতুন দাবিতে ১৬ নভেম্বরের মধ্যে পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার কথা বলা হয়েছে।

আন্দোলনের আহ্বায়ক ও রাকসুর সাবেক জিএস সালাউদ্দিন আম্মার বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এখন আর কোনো বাধা নেই বলে তাঁরা মনে করেন। তাঁর মতে, সিন্ডিকেটের অনুমোদন নিয়ে নির্বাচন কমিশন গঠন করলেই কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে। দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ না নিলে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।