Web Analytics

তাহরিকে খতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমির ড. এনায়েতুল্লাহ আব্বাসী সাংবাদিকদের নিয়ে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, তিনি ঢালাওভাবে সব সাংবাদিককে গালিগালাজ করেননি; তাঁর সমালোচনা ছিল অপসাংবাদিকতা বা হলুদ সাংবাদিকতায় জড়িতদের উদ্দেশে।

আব্বাসীর দাবি, সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান নিয়ে যারা নেতিবাচক প্রচারণা চালিয়েছেন এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন, তাঁদের প্রতিই তাঁর ক্ষোভ ছিল। তিনি বলেন, অভিযানের উদ্দেশ্য মহৎ হলেও পিস্তল উঁচিয়ে ঘটনাস্থলে যাওয়ার কৌশলটি সঠিক ছিল না।

তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীরা চাইলে ওই উদ্যোগের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে পারতেন। তাঁর দাবি, সাংবাদিকদের একপেশে প্রচারণার কারণেই ইশরাক হোসেনকে পদ হারাতে হয়েছে। মাহফিলে দেওয়া আগের বক্তব্যের ব্যাখ্যায় আব্বাসী বলেন, তিনি সব সাংবাদিককে একই পাল্লায় মাপেননি; সমাজে ভুল বার্তা দেয় এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনকারীদের উদ্দেশেই তাঁর বক্তব্য ছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।