Web Analytics

পশ্চিম তীরে জোরপূর্বক বসতি স্থাপন বন্ধ ও এ ধরনের পদক্ষেপ প্রত্যাহারের জন্য ইসরাইলকে আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা প্রবেশের পথ পুরোপুরি খুলে দেওয়ার দাবি করেছে দেশটি। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজারবাইজানে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এসব কথা বলেন। তিনি ফিলিস্তিন সংকটকে এ শতাব্দীর সবচেয়ে বড় ঐতিহাসিক অবিচার হিসেবে উল্লেখ করেন।

ওয়াং ই বলেন, সংকট সমাধানের সঠিক পথ হলো দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান। গাজায় মানবিক বিপর্যয় ছড়িয়ে পড়া ঠেকাতে সেখানে প্রবেশের পথ অবিলম্বে পুরোপুরি খুলে দেওয়া প্রয়োজন বলেও তিনি জানান। সব পক্ষকে দ্রুত সংলাপে ফিরিয়ে এনে রাজনৈতিক সমাধানের পথ খুঁজতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

সিনহুয়ার তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ প্রতিনিধি হিসেবে ওয়াং ই বাকুতে একটি আঞ্চলিক সম্মেলনে অংশ নিচ্ছেন। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে চীন প্রভাব বাড়ানোর চেষ্টা করছে এবং ইরান, উপসাগরীয় দেশ, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের তথ্য অনুযায়ী, চীন ইরানের তেল রপ্তানির ৯০ শতাংশ পর্যন্ত কিনেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।