Web Analytics

সরকারের জ্বালানি বিভাগ জানিয়েছে, বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির নীতিমালা এখনো চূড়ান্ত হয়নি। দেশের জ্বালানি খাতের নিয়ন্ত্রণ একটি প্রভাবশালী গোষ্ঠীকে দেওয়ার অভিযোগসংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের পর বিভাগটি এই প্রতিক্রিয়া জানায়। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সরকার ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর একটি খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত নীতিমালার লক্ষ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং সরবরাহ ব্যবস্থা অব্যাহত রাখা।

এতে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তুলে জরুরি বা সংকটকালে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতা জাতীয় স্বার্থে ব্যবহারের কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত ও পরামর্শ নিয়ে নীতিমালা চূড়ান্ত করা হবে। বিভাগটি বলেছে, জনস্বার্থ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে নীতিমালা বিবেচিত হবে না এবং এতে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।