Web Analytics

বাংলাদেশ সরকার ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের মঙ্গলবার দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করবে। রাজধানীর একটি রাষ্ট্রীয় অতিথিশালায় এই ব্রিফিং হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার সকালে ব্রিফিং শুরু হতে পারে এবং এতে কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

সোমবার ঢাকায় থাকা সব কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের এই ব্রিফিংয়ে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ব্রিফিংয়ে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে, সে সম্পর্কে ওই কর্মকর্তা বিস্তারিত কিছু জানাননি।

১৭ ফেব্রুয়ারি বিএনপির নিরঙ্কুশ নির্বাচনী জয়ের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠক গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী শক্তিগুলোর ঐক্যের প্রতিফলন। তাঁর মতে, রাজনৈতিক মত ও আদর্শে পার্থক্য থাকলেও এসব শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।