Web Analytics

কক্সবাজারের টেকনাফে বাহারছড়া উপকূল দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১৬ নারী-পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে ১৪ জন বাংলাদেশি নাগরিক এবং দুজন রোহিঙ্গা রয়েছেন বলে জানিয়েছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ।

পুলিশ তদন্ত কেন্দ্রের সূত্র অনুযায়ী, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে বাহারছড়ার দুর্গম উপকূলীয় এলাকা ব্যবহার করে অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর চেষ্টা করে আসছে। মঙ্গলবার রাতে কচ্ছপিয়া ও নোয়াখালী পাড়া এলাকায় কয়েকজন নারী-পুরুষকে সাগরপথে পাচারের জন্য জড়ো করার খবর পায় পুলিশ। তথ্য যাচাইয়ের পর পুলিশ দল দ্রুত অভিযান চালিয়ে ১৬ জনকে উদ্ধার করে।

পাচারকারী চক্রের মূল হোতা ও সহযোগীদের শনাক্ত এবং আটকের লক্ষ্যে উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত চক্রটির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।