Web Analytics

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে চার পুরুষ, তিন নারী ও দুই শিশুসহ নয় বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা ব্যক্তিদের বাড়ি নড়াইল, রাজবাড়ী, খুলনা ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ভালো কাজের আশায় প্রায় আড়াই বছর আগে তারা দালালের মাধ্যমে সীমান্তপথে অবৈধভাবে ভারতে যান। পরে দমদম এলাকায় বাসাবাড়ি ও ক্ষেত-খামারে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন। আদালত অবৈধ অনুপ্রবেশের অভিযোগে প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড দেন।

সাজা শেষে একটি ভারতীয় মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব নিয়ে শেল্টার হোমে রাখে। দুই দেশের দূতাবাসের সহযোগিতায় ফেরত পাঠানোর প্রক্রিয়া শেষে ভারত সরকার বিশেষ ট্রাভেল পারমিট দেয়। জাস্টিস অ্যান্ড কেয়ার জানিয়েছে, নয়জনকে তাদের শেল্টার হোমে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে রবিবার নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।