Web Analytics

আফগানিস্তান প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর সামনে রেখে খেলোয়াড় ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের আট ক্রিকেটার। তাঁদের মধ্যে আছেন অভিজ্ঞ সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান। তালিকায় আরও রয়েছেন তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন। নতুন সূচি অনুযায়ী, খেলোয়াড় বাছাই প্রক্রিয়া আগামী ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা রয়েছে এবং টুর্নামেন্ট ২৭ ডিসেম্বর শুরু হওয়ার সম্ভাবনা আছে।

এবারের ড্রাফটে বিভিন্ন দেশের এক হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। বাংলাদেশের খেলোয়াড়দের পাশাপাশি তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, গুদাকেশ মোতি ও আলজারি জোসেফ। ইংল্যান্ডের লুক উড, রিস টপলি ও জেমস ভিন্স এবং শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গাও ড্রাফটে নাম লিখিয়েছেন।

প্রথমে গত ২৭ সেপ্টেম্বর ড্রাফট আয়োজনের পরিকল্পনা থাকলেও তা স্থগিত করা হয়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ ফ্র্যাঞ্চাইজির মধ্যে দুটি দলের মালিকানা চূড়ান্ত না হওয়ায় ড্রাফট পিছিয়েছে। তবে এ বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আট বাংলাদেশির কেউ দল পাবেন কি না, তা চূড়ান্ত বাছাইয়ের পর জানা যাবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।