Web Analytics

শেয়ারবাজার কারসাজি, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে দুদকের মামলায় সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ১৭ নভেম্বর ধার্য করেছেন ঢাকার একটি আদালত। বুধবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির এ দিন নির্ধারণ করেন। তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে না পারায় নতুন তারিখ দেওয়া হয়।

এ নিয়ে মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন সাতবার পেছাল। গত বছরের ১৭ জুন ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে দ্রুত আর্থিক লাভের উদ্দেশ্যে শেয়ারবাজার-সংক্রান্ত আইন ও বিধি পরিকল্পিতভাবে লঙ্ঘন করেছেন।

অভিযোগ অনুযায়ী, নির্দিষ্ট শেয়ারের সংঘবদ্ধ ক্রয়-বিক্রয়ের মাধ্যমে কৃত্রিমভাবে দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগে প্রলুব্ধ করা হয় এবং ক্ষতি করা হয়। সাকিবের বিরুদ্ধে আবুল খায়ের ওরফে হিরুর কারসাজিকৃত বলে উল্লেখ করা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও সোনালী পেপারসের শেয়ারে বিনিয়োগ এবং ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা রিয়ালাইজড ক্যাপিটাল গেইনের নামে উত্তোলনের অভিযোগ রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।