Web Analytics

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শুক্রবার (৩ জুলাই ২০২৬) আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানিয়েছে সৌদি আরব। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তেহরানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, কাতার, ইরাক, ইয়েমেন, ওমান ও লেবাননও আনুষ্ঠানিকভাবে খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

তবে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করেনি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার সময় এই তিন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের সর্বাধিক হামলার ঘটনা ঘটেছিল।

দীর্ঘদিনের কূটনৈতিক উত্তেজনা ও বৈরিতার ইতিহাস থাকা সত্ত্বেও সৌদি প্রতিনিধিদলের এই উপস্থিতিকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।